‘রবীন্দ্রনাথের প্রার্থনা সংগীত দিয়ে শুরু করি।’ শুরুতেই ঘোষণা দিলেন রবীন্দ্রসংগীতশিল্পী চঞ্চল খান। তারপর গাইলেন ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে…’ গানটি। পরপর বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত গেয়ে মুগ্ধ করেন শ্রোতাদের। তবে গাওয়ার আগে মঞ্চে মোড়ক খোলা হয় শিল্পীর নতুন অ্যালবাম প্রাঙ্গণে মোর-এর। গতকাল সন্ধ্যায় ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ সেমিনার হলে আয়োজিত এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিল্পী ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, সালাউদ্দিন জাকী, মোহাম্মদ জাহাঙ্গীর ও সাদিয়া আফরিন মল্লিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোকেয়া প্রাচী।